হোম > সারা দেশ > ঢাকা

র‍্যাবকে গুলি, লক্ষ্যভ্রষ্টে আহত তরুণী

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ ফতুল্লার মাসদাইর এলাকায় কৃষক দল নেতা নাভিদুর রহমান পারভেজকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী জাহিদ র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক তরুণীর শরীরে বিদ্ধ হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে পশ্চিম মাসদাইরের বালুরমাঠ সংলগ্ন গাইবান্ধা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ ওই তরুণীর নাম জবা (১৮)। গুরুতর আহতবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

র‍্যাব সন্ত্রাসী জাহিদকে ধরতে ওই এলাকায় অভিযান চালিয়েছিল। কিন্তু র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে পালিয়ে যান তিনি।

পুলিশের একটি সূত্র জানায়, শনিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ২টায় মাসদাইর বাজারে পারভেজকে কুপিয়ে আহত করে মাদক কারবারি জাহিদ, গুট্টা মাসুদ ও গিট্টু রিপন। এ সময় পিস্তল বের করে গুলি করতে দেখা যায় জাহিদকে। ওই ঘটনায় র‍্যাব ১১-র একটি গোয়েন্দা দল নারায়ণগঞ্জের কালিরবাজার থেকে তথ্য পেয়ে গাইবান্ধা বাজার এলাকায় জাহিদকে ধরতে অবস্থান নেয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জাহিদ পালানোর চেষ্টা করে। চারদিকে ঘেরাও করে ফেললে তিনি র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সেখান থেকেই এক রাউন্ড গুলি গিয়ে লাগে জবা আক্তারের বুকে।

পরিবারের সদস্যরা তাকে প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ প্রসঙ্গে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসী জাহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসার ছাত্র খুন, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত