হোম > সারা দেশ > ঢাকা

গজারি বনের পাশ থেকে উদ্ধার অটোরিকশাচালকের লাশ

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডুয়াইবাড়ী এলাকায় গজারি বনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

মৃত মেহেদী হাসান আসিফ (২২) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হুমায়ুন কবীর জাকিরের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি উপজেলার ডুয়াইবাড়ী গ্রামে তার নানা মৃত নুরুল ইসলামের বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

নিহতের মামা সাব্বির জানান, ‘আসিফের বাবা-মায়ের বিচ্ছেদের পর তার মা আসমা আক্তার তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। বুধবার সন্ধ্যায় আমরা একসঙ্গে রাজাবাড়ী বাজারে ছিলাম। পরে আমি বাসায় ফিরে এলে সে বাজারেই ছিল। এরপর আর ফেরেনি। গভীর রাত পর্যন্ত না ফেরায় পরিবারের সদস্যরা মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। রাত দেড়টা পর্যন্ত তার কোনো সাড়া মেলেনি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই তার অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে গজারি বনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার আসফাকউজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জেডএম

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় ভূমি সহকারী কর্মকর্তা নিহত

ফতুল্লায় ক্যাবল অফিসে ডিশ ব্যবসায়ীকে হত্যা

শিবচরে কুকুরের কামড়ে আহত ১৪, তিন শিশু আশঙ্কাজনক

টঙ্গীতে নির্মাণাধীন বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার

মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়

পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ

ভাঙ্গায় দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

টঙ্গীতে জুতা তৈরির কারখানায় আগুন

সালথায় লিচু চুরি নিয়ে বিরোধে বাগানমালিককে পিটিয়ে হত্যা

লিবিয়ায় পাচারকারী চক্রের নির্যাতনে যুবকের মৃত্যু