হোম > সারা দেশ > ঢাকা

আলফাডাঙ্গায় ৪৩ বছর পর সরকারি জায়গা দখল মুক্ত

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুরের আলফাডাঙ্গা দীর্ঘ ৪৩ বছর পর উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারী জায়গা দখল মুক্ত হলো করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বার (১১নভেম্বর) আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা পোস্ট অফিস সংলঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৪ শতাংশ জায়গা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, সরকারি জায়গা দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের এ জায়গাটা ১৯৮২ সাল থেকে দখল হয়ে যায়, আজ দীর্ঘ ৪৩ বছর পর আজকের অভিযানে প্রায় ৪৪ শতাংশ সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল