হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‌্যালি

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে এই র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি পঞ্চবটি মোড় থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক প্রদক্ষিণ করে পাগলা বাজারে গিয়ে শেষ হয়। এতে ফতুল্লা থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সবুজ রঙের ক্যাপ ও টি-শার্ট পরে, হাতে ধানের ছড়া ও ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে ঢাকঢোল পিটিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে থাকেন।

র‌্যালির সামনের সারিতে মোহাম্মদ শাহ আলমকে হাতে ধানের ছড়া নিয়ে নেতৃত্ব দিতে দেখা যায়। তার চারপাশে ছিলেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। ‘বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা উড়াও’, ‘জিয়ার সৈনিক ঐক্যবদ্ধ’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।

প্রসঙ্গত, ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেও আওয়ামী লীগের প্রার্থী সারাহ বেগম কবরীর কাছে হারতে হয়েছিল তাকে। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছিল। তবে সেবার জোটের স্বার্থে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুফতি মনির হোসাইন কাসেমী। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আবারো বিএনপির মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন শাহ আলম।

৪৭ মাথার খুলি উদ্ধার, মেডিকেল শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে, কাউকে ছাড় দেয়া হবে না

জুলাই শহীদদের পরিবারকে জামায়াতে ইসলামীর অনুদান ও ইফতার সামগ্রী বিতরণ

কাপাসিয়ায় শিক্ষকদের পক্ষ থেকে জামায়াতের এমপিকে সংবর্ধনা

সাবরিনা শুভ্রার ‘মহাজীবনের উপাখ্যান’ বইয়ের মোড়ক উন্মোচন

ইরানের মিসাইল হামলায় নিহত মোশারফের পরিবারের পাশে থাকবে বিএনপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গোয়ালন্দে সমন্বয় সভা

রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩ পিস্তলসহ গ্রেপ্তার ২

ভৈরবে ফ্যামিলি কার্ড বিতরণ