হোম > সারা দেশ > ঢাকা

কাপাসিয়ায় ভাতিজার শাবলের আঘাতে কৃষকদল নেতা নিহত

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়ায় মোবাইল চুরির ঘটনায় ভাতিজার শাবলের আঘাতে চাচা হেলাল উদ্দিন পালোয়ান নিহত হয়েছেন। ভাতিজার সঙ্গে মোবাইল চুরি নিয়ে গত শনিবার কথা কাটাকাটি হয়। শনিবার দিবাগত রাত ৯ টায় ভাতিজার শাবলের আঘাতে গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতলে চিকিৎসা অবস্থায় মারা যায়।

নিহত হেলাল উদ্দিন পালোয়ান (৫৫) উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। সে চাঁদপুর ইউনিয়ন কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল।

গাজীপুর জেলা কৃষকদল সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু বলেন, হেলাল উদ্দিনকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। দলের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম জানান, গত শনিবার রাতে কোটবাজালিয়া এলাকায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে পেছন থেকে তাকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, নিহতের ভাতিজার সঙ্গে মোবাইল চুরি সংক্রান্ত বিষয়ে শনিবার তার কথা কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

শিশু হত্যার দায়ে মায়ের ১৩ বছর কারাদণ্ড

রেললাইনে উঠে গেল ট্রাক, ট্রেন চলাচল ব্যাহত

নারায়ণগঞ্জ সদরে জাতীয় ফল মেলার উদ্বোধন

আলফাডাঙ্গায় কলেজ ছাত্র হত্যা, ১৭ জনের নামে মামলা

ইতালিতে তিন খুনের ঘটনায় সন্দেহভাজনের খোঁজে পুলিশ

ফরিদপুরে একই দিনে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিপীড়ক সেই সৎ মায়ের মুক্তির দাবি শিশু জেরিনের

কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

রূপসায় পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থী নিহত