হোম > সারা দেশ > ঢাকা

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইল সদরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামী মো. সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এই রায় ঘোষণা করেন।

এ মামলার অপর তিন আসামী শশুড় আব্দুল বারেক, শ্বাশুড়ি ও বাসুরকে খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় স্বামী মো. সোলায়মান পলাতক ছিলো। সোলায়মান গালুটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

স্পেশাল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহজাহান কবির জানান, সোলায়মানের স্ত্রী আয়শা খানমের গায়ের রং কালো থাকায় তাদের সাথে প্রতিনিয়ত ঝগড়া হতো। ২০০৭ সালের ৫ মার্চ রাতে ঝগড়ার এক পর্যায়ে সোলায়মান তার স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় আয়শা খানমের মামা আদম আলী বাদি হয়ে ৬ মার্চ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর অভিযোগ পত্র জমা দেন। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণা করেন।

তিনি বলেন, এ রায়ে আমি সন্তুষ্ট। আমরা প্রতিটি মানুষকে যেন গায়ের রং এ বিবেচনা না করি।

বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে

৩ মে থেকে সব জেলা-উপজেলায় একযোগে টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী

ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার পাঁচলাখ টাকা চাঁদা দাবি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অব্যবস্থাপনা প্রকট

বিএনপি নেতাদের বিরুদ্ধে ডিপিডিসির ‘ডেড ক্যাবল’ চুরির অভিযোগ

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

সাবেক সেনা সদস্যের গুদামে মিলল ৩৭ হাজার লিটার সয়াবিন তেল

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিবের পদত্যাগ

ইমামের মেয়ে অপহরণ, ‘প্রেম’ বলে চাপা দেয়ার অভিযোগে ওসি প্রত্যাহার দাবি

টঙ্গীতে মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু