হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার আছমত আলী খান মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাদারীপুর জেলার উপ-পরিচালক কৃষিবিদ ড. সন্তোষ চন্দ্র চন্দ। মুখ্য আলোচক ছিলেন, ফরিদপুর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. হাফিজ হাসান।

বিশেষ অতিথি ছিলেন, রাজৈর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাশ্বতী ছন্দা দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মাহাফুজুল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা, উপজেলা দুপ্রক সভাপতি খন্দকার আব্দুল মতিন, বদরপাশার চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ওহাব আলী মিয়া, বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবুল হাসান খান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ননী গোপাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার মো. সাখাওয়াত হোসেন এবং উপস্থাপনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন সুলতানা রিমা।

কনফারেন্সে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল