হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজিসহ ১৭ মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কাল‌কি‌নি (মাদারীপুর)

মাদারীপুরের কালকিনি উপজেলায় হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৭ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাজধানীর কাফরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ফয়সাল তালুকদার বিভিন্ন সময় গা-ঢাকা দিয়ে গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিল। শেষ পর্যন্ত আমরা তাকে গ্রেপ্তার করেছি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কালকিনি উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার করে হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জেডএম

মাওনা চৌরাস্তায় জলাবদ্ধতা ও দুর্গন্ধে জনদুর্ভোগ

রোগের যন্ত্রণা, ক্ষুধার কষ্টে অসহনীয় জীবন

রাজনগরে আশুরার জারিগান ও লাঠিখেলা বিলুপ্তপ্রায়

জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল আরেক ভাইয়ের

বিশেষ অভিযানে যাওয়ার পথে দুর্ঘটনা, ৮ ডিবি পুলিশ সদস্য আহত

শিক্ষিকাকে প্রকাশ্যে মারধর, গ্রাম্য শালিসে ক্ষমা ও টিসির মাধ্যমে নিষ্পত্তি

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

মাইক্রোবাসে ভরে গুমের চেষ্টা, চালক আটক

এমপি সালাহউদ্দিনের উদ্যোগে জাতীয় সংসদ পরিদর্শনে কাপাসিয়ার ৮০ শিক্ষার্থী

চাঁদাবাজি-লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা