হোম > সারা দেশ > ঢাকা

দেশ ও জনগণের পাশে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় : নিয়াজ আহমদ খান

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, দেশ ও জনগণের পাশে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়।’ বিভিন্ন সংকটময় সময়ে বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। জাতীয় ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, ‘এর কোনো বিকল্প নেই; এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন।

তিনি জাতির গৌরবময় অভিযাত্রায় অবদান রাখা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘জাতি হিসেবে তাদের অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের কাছে আমাদের ঋণ আছে।’

সোমবার বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলা প্রাঙ্গণে ঐতিহাসিক ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠান সঞ্চালন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার বক্তব্যে বলেন, ‘জাতীয় পতাকা কোনো সাধারণ কাপড় নয়; এটি একটি জাতির পরিচয়, ঐক্য ও জাগরণের প্রতীক। ইতিহাসের এই মাইলফলকগুলোই একটি জাতির পরিচয় নির্ধারণ করে এবং আমাদের ঐক্য, চেতনা ও দায়িত্ববোধকে শাণিত করে। জাতীয় পতাকা আমাদের ঐক্যবদ্ধ রাখবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, জাতীয় পতাকা উত্তোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের স্বাধীনতা সংগ্রামের সূচনাপর্বকে স্মরণ করিয়ে দেয়। সবুজ রং আমাদের সুজলা-সুফলা বাংলাদেশ ও তারুণ্যের প্রতীক, আর লাল বর্ণ শহীদদের রক্ত ও আত্মত্যাগের প্রতিফলন। একই সঙ্গে জাতীয় পতাকা অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জোগায় এবং জাতিকে ঐক্যবদ্ধ করে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ১৯৭১ সালের ১ মার্চ ছাত্র সংগ্রাম পরিষদ গঠন এবং ২ মার্চ কলাভবন প্রাঙ্গণে ঐতিহাসিক পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতার আন্দোলন সুসংগঠিত রূপ পায়।

তিনি বলেন, জাতীয় পতাকা কেবল সার্বভৌমত্বের প্রতীক নয়; এটি তারুণ্যের দেশপ্রেম, সাম্য, মানবিক মর্যাদা ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকারও বহন করে। সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পতাকা দিবস কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকার বিষয় নয়; বরং যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল-সার্বভৌম, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা-তা অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

স্বাগত বক্তব্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, লাল-সবুজের জাতীয় পতাকা বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতার রক্তাক্ত ইতিহাস । তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষাপ্রতিষ্ঠান নয়; ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণতান্ত্রিক আন্দোলন পর্যন্ত প্রতিটি জাতীয় সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে।

বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠান শেষে জাতীয় সংগীত, দেশের গান ও নৃত্য পরিবেশন করেন।

ইন্দুরকানীতে আ.লীগ নেতা আজিজ মিনিস্টার গ্রেপ্তার

শিবচরে ৩২ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

শ্রীপুরে আসামি ছিনিয়ে নিতে হামলা, ৭ পুলিশ আহত

নরসিংদীতে ওবায়দুল্লাহর বাড়িতে শোকের মাতম

রাজবাড়িতে আবাদি পেঁয়াজ ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা, দিশাহারা কৃষক

গাজীপুরে আমেরিকান নাগরিকের ওপর হামলা-হুমকির অভিযোগে জিডি

উড়াল সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী

বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান: মঈন খান

যুদ্ধের প্রভাব মোকাবেলায় প্রস্তুত সরকার : বাণিজ্য প্রতিমন্ত্রী

ঢাকায় নরসিংদীর যুবকের খণ্ডিত দেহাংশ উদ্ধার, গ্রামে চলছে শোক