হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুত ৯ হাজার একশ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় একজনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে গোদনাইল এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোদনাইলে অভিযানে ৯ হাজার ১শ’ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জড়িত একজনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

ঝুট ব্যবসা ও চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি-কৃষক দলের সংঘর্ষ, আহত ১০

ভিক্টর ক্ল্যাসিক পরিবহন বন্ধের দাবিতে টঙ্গীতে বাস মালিকদের মানববন্ধন

আড়াইহাজারে মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মধুপুরে নির্মাণের ১৫ দিনেই ধসে পড়েছে রাস্তার গাইডওয়াল

বিএনপি জনগণের দল, মানুষের কল্যাণেই রাজনীতিতে এসেছি: মঈন খান

নিরাপদ লিচু যেন মানুষ পায়: পাকুন্দিয়ায় জেলা প্রশাসক

নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের: নৌ প্রতিমন্ত্রী

শ্রীপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতাকে জরিমানা

আড়াইহাজারে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু