হোম > সারা দেশ > ঢাকা

বোয়ালমারীতে প্রথম যাচ্ছেন জামায়াত আমির

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ছবি: আমার দেশ

ফরিদপুরের বোয়ালমারীতে এই প্রথম সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার বিকেলে বোয়ালমারী পৌরসভার স্টেডিয়াম মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন তিনি।

জানা গেছে, ডা. শফিকুর রহমান আজ হেলিকপ্টারযোগে নড়াইল জেলায় একটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন। সেখানে কর্মসূচি শেষ করে তিনি সড়কপথে বোয়ালমারীর উদ্দেশে রওনা হবেন।

বোয়ালমারীতে জনসভা শেষে রাতে ফরিদপুর শহরে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুত তাওয়াবের নির্বাচনি এলাকায় ফরিদপুর সদরে আরেকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর আমির সৈয়দ নিয়ামুল হাসান জানান, ‘জামায়াতে ইসলামীর আমিরের এই ঐতিহাসিক আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা জানান, বোয়ালমারীতে এই প্রথম দলের আমিরের আগমন রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশা করছেন।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল