হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, একজনকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় এক মুদি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রাত ৯টায় আড়াইহাজার সদর বাজারের পায়রা চত্বরে এই দোকানিকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নঈম উদ্দীন।

সহকারী কমিশনার নঈম উদ্দীন জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমরা সব সময় অভিযান চালিয়ে যাচ্ছি। বুধবার রাত ৯টায় বিভিন্ন দোকান মনিটরিংয়ের পর আড়াইহাজার পায়রা চত্বরে মাসুদ স্টোরে অনিয়ম পাওয়া যায়। ওই দোকানে সয়াবিনের সঙ্গে খোলা পাম তেল মিশিয়ে অধিক মূল্যে বিক্রি করা হচ্ছিল। হাতেনাতে ধরে দোকান মালিক

মাসুদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন সেনাবাহিনীর সদস্য ও থানা পুলিশ।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’