হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় ক্রিকেট স্টেডিয়ামের সামনে মিলল গুলিসহ বিদেশি পিস্তল

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লার রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট সেটডিয়ামের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে এই অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ফেরদৌসুর রহমান ইমন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশির তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, স্থানীয় সুপার স্টার কারখানার ওয়েস্টিজ মাল নামানোকে কেন্দ্র করে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। আজকে সকালে একটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে গার্মেন্ট এর সামনে আসলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। তখন দৌড়ে পালাতে এই অস্ত্র ফেলে যায়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে স্থানীয়রা জানান, সুপার স্টার কারখানার ওয়েস্টিজ মাল হামজা নামের একজন নামায়। আজকে ট্রাকে মাল লোড করার সময় প্রতিপক্ষ আরেকটি গ্রুপ এসে এলাকায় ঝামেলা শুরু করে৷ তখন হামজার লোকজন তাদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়।

বিএনপি জনগণের দল, মানুষের কল্যাণেই রাজনীতিতে এসেছি: মঈন খান

নিরাপদ লিচু যেন মানুষ পায়: পাকুন্দিয়ায় জেলা প্রশাসক

নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের: নৌ প্রতিমন্ত্রী

শ্রীপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতাকে জরিমানা

আড়াইহাজারে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

রায়পুরায় ইত্যাদির শুটিং স্পটে শতাধিক ফোন চুরি

রাজবাড়ীর মৎস্যবীজ খামারের সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়ম

ভাঙ্গায় বাসচাপায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত

চুরির অভিযোগে রিকশাচালককে হত্যার অভিযোগ