হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট, যাত্রীভোগান্তি চরমে

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ধীরগতিতে চলছে যানবাহন।

উত্তরবঙ্গমুখী সড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা। মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা ও গাড়ির বিকল হওয়া এই যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার ভোর সকাল থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

যাত্রী ও বাসচালক জানায়, বুধবার রাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজট সৃষ্টি হয়। আর রাতে সড়কের বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ থাকে। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

যানজট নিরসনে সেনাবাহিনী-পুলিশ কাজ করছে যাচ্ছে। যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হয়ে পড়েছে। রেকার দিয়ে গাড়ি সরিয়ে নিতে সময় লাগার কারণে যানজট লেগে যায়। এছাড়া সদর উপজেলার ঘারিন্দা অংশে সকালে একটি মালবাহী ট্রাক উল্টে গিয়ে মহাসড়কে পড়ে যায়। এতে তিনজন আহত হয়।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, মহাসড়কে একাধিক বাস বিকল হয়। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে।

শ্রীপুর সাংবাদিক সমিতির দায়িত্বে উজ্জ্বল ও শাহাদাত

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান

দালাল ধরতে গেটে তালা মেরে সাব-রেজিস্ট্রার অফিসে এমপি

এক মাস পর উৎপাদনে ফিরলো ঘোড়াশাল-পলাশ সার কারখানা

নিখোঁজের একদিন পর পরিত্যক্ত জমিতে মিলল মাদ্রাসা শিক্ষার্থীর লাশ

টঙ্গী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭০ ঘর

পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

অরক্ষিত সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যাত্রীর মৃত্যু