হোম > সারা দেশ > ঢাকা

ডাসারে ভিজিডির ৪২২ বস্তা চালসহ ট্রাক জব্দ

কালকিনি, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ চালসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪২২ বস্তা চালসহ ট্রাকটি আটক করা হয়।

খাদ্য অফিস সূত্রে জানা গেছে, ভিজিডি কর্মসূচির এই চালগুলো সাধারণ চালের চেয়ে ভিন্ন। দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টিমান নিশ্চিত করতে এতে বিশেষ প্রক্রিয়ায় ভিটামিন ও প্রোটিন-সমৃদ্ধ উপাদান মেশানো হয়। এ ধরনের চাল খোলা বাজারে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং সাধারণ বাজারে এর উৎপাদন বা বিপণন প্রচলিত নয়।

এদিকে জব্দকৃত চালের মালিকানা দাবি করেছেন মুন্সী রাইস মিলের স্বত্বাধিকারী আহাদ মুন্সী। তিনি জানান, তার চালক গোপালগঞ্জে অবস্থিত এবং সেখানে নেওয়ার উদ্দেশ্যেই চালগুলো পরিবহন করা হচ্ছিল। তবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাইস মিল থেকে এই চাল বের করা ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শাহরিয়ার তুহিন বলেন, এত বিপুল পরিমাণ সরকারি চাল একজন ব্যক্তির কাছে কীভাবে পৌঁছালো, তা গুরুত্বের সাথে তদন্ত করা উচিত। দরিদ্রদের হক আত্মসাতের উদ্দেশ্যে কেউ এটি করে থাকলে তাদের কঠোর বিচার হওয়া প্রয়োজন।

​ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা সংবাদ মাধ্যমকে জানান, “সরকারি চালসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১

মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু

নড়িয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

সিংড়ায় মাদক-জুয়া-চুরি রোধে কঠোর অবস্থানে প্রশাসন

‘কষ্ট করে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হইতেছে’

তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ ফসলের মাঠ, দিশেহারা কৃষক

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

শিবচরে নারী মাদক কারবারি আটক, বাড়ি ভাঙচুর