খালেদা জিয়ার সাথে শেখ হাসিনা যে পরিমাণে জুলুম করেছিল, সেই জুলুমের কারণেই এখন তার এমন করুণ পরিণতি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্ণেল (অব) এস.এম ফয়সাল আহমেদ।
বৃহস্পতিবার মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কর্ণেল (অব) এস.এম ফয়সাল আহমেদ বলেন, ‘খালেদা জিয়াকে সেনাকুঞ্জের বাড়ী থেকে সেদিন এক কাপড়ে বের করে দিয়েছিল। সেদিন সারা দেশের মানুষ কেঁদেছিল, তবে হেসেছিল হাসিনা। তারপরে মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে জেলে ঢুকিয়ে পয়জন খাইয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।
সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব এমএম সম্রাট রোমানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ। এসময় বিশেষ অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাজী মোফাজ্জেল হক মিন্টু সওদাগর, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. মনিরুজ্জামান দিপু, জেলা কৃষকদলের আহবায়ক এ্যাড. অলিউর রহমান দর্জি ও সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ। সভায় খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা উপস্থিত ছিলেন।