হোম > সারা দেশ > ঢাকা

কালবৈশাখী ঝড়ের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

কালবৈশাখী ঝড়ের প্রভাবে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে প্রায় এক ঘণ্টা ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেল ৩টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়ার কারণে নদীতে তীব্র স্রোত ও বড় বড় ঢেউ সৃষ্টি হলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে। এতে উভয় ঘাটে যাত্রী ও যানবাহন নিয়ে কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিকেল ৪টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন আমার দেশকে জানান, কালবৈশাখী ঝড়ের কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়া অনুকূলে আসায় এক ঘণ্টা পর ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে।

কটিয়াদীতে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির দায়ে যুবক গ্রেপ্তার

সড়কে খুঁটি রেখে সিসি ঢালাই, তোপের মুখে সরিয়ে নিল বিদ্যুৎ বিভাগ

মধুপুরে চাঁদা না দেওয়ায় মারধর, দোকান ভাঙচুর

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

অকাল বন্যা ও ঋণের চাপে বিপর্যস্ত কিশোরগঞ্জের বর্গাচাষিরা

বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ১২

শোলাকিয়ায় ঈদের জামাত শুরু হবে সকাল ৯টায়

সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে বৈশাখী মেলা শুরু

বুলডোজারে শত কোটি টাকার জমি দখল, পৌর কর্মকর্তাকে শোকজ