হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে আজ বুধবার (২৪ ডিসেম্বর) ভোর পৌনে ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এতে নদী পারাপারে আসা যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহন গুলো দুর্ভোগে পড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ভোররাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায় এবং নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। ফলে নৌপথের মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে।

তিনি আরো জানান, সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে ব্যস্ততম এই নৌরুটে হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে।

ভাইরাল লাইলী বেগমের স্বপ্নপূরণ করলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

পার্লারের কর্মী সেজে তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

পার্কিং করে রাখা যাত্রীবাহী বাস চুরি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ

ইউনেস্কোর স্বীকৃতি পেল চলনবিলের ভাসমান স্কুল

নারায়ণগঞ্জে বিতর্ক উৎসব ১৫ জুন শুরু

বিশ্বকাপ জ্বরে কাঁপছে সদরপুর, অলিগলিতে ফুটবল উন্মাদনা

বাবুরহাটে ব্রহ্মপুত্র নদ দখল করে গড়ে উঠছে দোকানপাট