হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে নিজ ঘর থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের শিবচরে সকাল আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) রাত ৮টার দিকে নিজ ঘর থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সকাল শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামের মিলন মোল্লার মেয়ে এবং উপজেলার নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ঘরের দরজা বন্ধ করে দেয় সকাল আক্তার। পরিবারের লোকজন ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই কলেজছাত্রীকে উদ্ধার করেন স্বজনরা। গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে সেখানকার চিকিৎসক সকালকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, এক কলেজছাত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু পরিবারের লোকজন মেয়েটিকে আবার ফরিদপুর নিয়ে গেছে। পুলিশ হাসপাতালে গিয়ে কাউকেই পায়নি। কলেজছাত্রীর মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল