হোম > সারা দেশ > ঢাকা

বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন পোশাকশ্রমিক

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সজিব মিয়া নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক যুবক।

বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২৮ বছর বয়সী সজিব কালিহাতি উপজেলার পালিমা গ্রামের চুন্নু প্রামাণিকের ছেলে। আহতের নাম ফারুক হোসেন। গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন তারা।

মির্জাপুর হাইওয়ে থানার ওসি মাসুদ খান বলেন, কাজ শেষে রাত ১২টার দিকে ফারুককে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সজিব। করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত ফারুককে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী