হোম > সারা দেশ > ঢাকা

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

উপজেলা প্রতিনিধি, কাল‌কি‌নি (মাদারীপুর)

মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর মেলকাই এলাকায় চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে সাকুরা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে কালকিনি ও মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ও যাত্রীদের ভাষ্যমতে, বাসের ভেতরে ড্রাইভারের আসনের পেছনে একটি তেলের কন্টেইনার ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে কালকিনি ও ডাসার থানা পুলিশ এবং মাদারীপুর ও কালকিনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি উদ্ধার কাজে সেনাবাহিনীর একটি দলও অংশ নেয়।

স্থানীয়দের ধারণা, দ্রুত যাত্রীদের বাস থেকে নেমে যেতে পারায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

দেশে সংখ্যালঘু বলে কিছু নেই: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

মাদারীপুরে ইসলামিক রিলিফের কোরবানির মাংস পে‌লো ১৪০০ পরিবার

ভাঙ্গায় বৃষ্টি উপেক্ষা করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

আমরা যেন আর বেকার তৈরি না করি: মুক্তিযুদ্ধমন্ত্রী

সদরপুরে ভাতিজার হাতে চাচা খুন

শিবচরের পদ্মাপাড়ে ঈদের ছুটিতে দর্শনার্থীদের ঢল

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আ.লীগ নেতার মাংস বিতরণ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ চলাচল স্বাভাবিক

গাজীপুরে ৭ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার