হোম > সারা দেশ > ঢাকা

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

উপজেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মেহরিন আফরিন হুমায়রার বাড়িতে এসে স্বজনদের সঙ্গে দেখা করেছেন বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি দল। বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল হুমায়রার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

‎সোমবার দুপুরে সখীপুর উপজেলার কেরানি পাড়া গ্রামে নিহত হুমায়রার কবরে বিমান বাহিনীর প্রতিনিধি দল ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, হুমায়রার বাবা মো. দেলোয়ার হোসেন।

‎উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিমান বাহিনী সবসময় ক্ষতিগ্রস্থদের পাশে থাকবে। আল্লাহ নিহত ও আহতদের পরিবারের সদস্যদের দ্রুত এই শোক কাটিয়ে উঠার তওফিক দান করুন সেই প্রার্থনা করি।

হুমায়রার বাবা মো. দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার সময় আমি স্কুলের বাইরে ছিলাম। খবর পেয়ে স্কুলের গেইটে গিয়ে মনে হলো আমি কিয়ামত দেখলাম। আমার সবচেয়ে বড় কষ্ট হলো মৃত্যুর সময় আমি পাশে ছিলাম না। আমার মেয়েটা খুব কষ্ট পেয়ে মরেছে ওর মুখ, শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, ঢাকা শহরের মত জনবহুল এলাকায় যেন আর কখনো প্রশিক্ষণ বিমান উড়ানো না হয়, এভাবে যেন আর কারও বুক খালি না হয়।‎

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১২ কিমি যানজট

​ইটনায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ গড়ে চাঁদাবাজি করা হচ্ছে

প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে ধনবাড়ীতে বৃক্ষরোপণ

১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯ ভেন্টিলেটর অকেজো, বিএনপি এমপির ক্ষোভ

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শাশুড়ি গ্রেপ্তার, জামাইকে খুঁজছে পুলিশ

পাকা রাস্তার দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

কালিহাতীতে গাঁজাসহ ছেলের বউ আটক, শ্বশুর পলাতক

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও খালি খোসা উদ্ধার