হোম > সারা দেশ > ঢাকা

গরু চুরির অভিযোগে বিএনপির বহিষ্কৃত নেতাসহ গ্রেপ্তার ৫

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুরের আলফাডাঙ্গায় গরু চুরির অভিযোগে এক বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার সকালে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে জয়নালের বাড়ি থেকে চোরাই ছয়টি গরুসহ চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বিএনপি নেতা নজরুল ইসলাম (৫০) আলফাডাঙ্গা পৌরসভার বাঁকাইল গ্রামের জলিল মিয়ার ছেলে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

অন্য গ্রেপ্তাররা হলেন—উপজেলার গোপালপুর গ্রামের জয়নাল (৪২), মহাসিন (৪৮), বাজড়া গ্রামের ইয়াদ আলী (৪৭) ও সাদ্দাম (৪২)।

এ বিষয়ে ফরিদপুর ডিবির ওসি মো. মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত ছয়টি গরু চোরাই এবং গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা ও থানায় সক্রিয় গরু চোরাই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ফরিদপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানাবেন।

এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু জানান, নজরুল ইসলাম পূর্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে ২০২৪ সালে তথাকথিত ডামি নির্বাচনে বিএনএম প্রার্থী শাহ মো. আবু জাফরের পক্ষে কাজ করায় দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক