হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে যৌথ অভিযানে গ্রেপ্তার ২৪

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গী হাজীর মাজার বস্তিতে যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সোমবার দিবাগত রাতে চালানো ওই অভিযানে ২৪ মাদক কারবারি ও ছিনতাইকারিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৬ বোতল মদ, ৬টি মোবাইল ফোন, ৫ রোল ইয়াবা সেবনের পেপার, একটি স্বর্ণের দুল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য সেবন সামগ্রী, দুটি মানিব্যাগ, ২০টি গ্যাসলাইট এবং নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানায় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

তারা হলেন মো. বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মো. শামীম (২৫), সোহেল রানা (২৯), শফিকুল (২৩), মো. টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), ইউসুফ (২৫), জয় (২৭) এবং স্বপন (২৪)।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল