হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বিএনপি নেতা কফিল উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব কফিল উদ্দিনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাভার পৌর এলাকার সবুজবাগে দোয়া মাহফিলের আয়োজন করেন সাভার পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন।

অনুষ্ঠানে রমিজ উদ্দিন বলেন, কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাভারবাসীর কল্যাণে কাজ করে গেছেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় তিনি সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এসময় স্থানীয় মুসল্লি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমই

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

বিয়ের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় বরের মৃত্যু