হোম > সারা দেশ > ঢাকা

তিতাসের ১২ ইঞ্চি পাইপলাইন ফেটে ফতুল্লায় গ্যাস সরবরাহ বন্ধ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় পঞ্চবটি–মুক্তারপুর দ্বিতল সড়কের পাইলিংয়ের সময় আবারও তিতাস গ্যাসের প্রধান পাইপলাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ১২ ইঞ্চি ব্যাসের এ পাইপলাইন ফেটে যায়। এসময় তীব্র শব্দে গ্যাস বের হতে থাকলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সিদ্ধিরগঞ্জের গোদনাইল অঞ্চল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।

২৪ ঘণ্টা পেড়িয়ে গেলেও ((২৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত) পাইপলাইনটি মেরামত করা সম্ভব হয়নি।

এতে নারায়ণগঞ্জের বেশির ভাগ আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। গ্যাস-নির্ভর শিল্পকারখানার উৎপাদনেও ব্যাপক ব্যাঘাত ঘটছে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু