হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে হত্যার পর কিশোরের লাশে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার লাশে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকার এমসি বাজার থেকে সাতখামাইর আঞ্চলিক সড়কের বৃন্দাবন নামক স্থানে আগুনে পোড়া ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা সড়কের পাশে আগুনে পোড়া দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, রাত আনুমানিক ৩টা থেকে ভোর ৭টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা মরদেহটি সেখানে ফেলে যায়।

পুলিশ জানায়, অজ্ঞাত ওই কিশোরের বয়স আনুমানিক ১৮ বছর। তার গলায় রশি বাঁধা ছিল এবং জিহ্বা বের হয়ে ছিল, যা থেকে প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া যাচ্ছে।

গ্রাম পুলিশ সদস্য শরীফ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান এবং বিষয়টি থানার পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরকে হত্যার পর নির্জন গজারি বনের পাশে এনে তার মরদেহে আগুন দেওয়া হয়েছে। এতে শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় হত্যাকাণ্ডের সম্ভাবনাসহ বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

নরসিংদীর কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার আসামি গৌরীপুরে গ্রেপ্তার

মব সৃষ্টি করে অযথা হয়রানি করা যাবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় জেলা পুলিশের সংবাদ সম্মেলন

তিন মাসের বকেয়া পরিশোধ না করেই বন্ধ কারখানা, শ্রমিকদের বিক্ষোভ

সালথায় সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫

আড়াইহাজারে অটোরিকশা-বাস সংঘর্ষে শিশু নিহত, বাবা-মা আহত

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মাদারীপুরে সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি আসামি

নরসিংদীর আলোচিত ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

নরসিংদীর আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার