হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় তৈরি ধারালো অস্ত্রসহ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ফতুল্লার দেওভোগ এলাকায় পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রনি (৪০) কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলমের তত্ত্বাবধানে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে রনিকে গ্রেপ্তার করার পাশাপাশি ১৫টি সাদা স্টিলের তৈরি তলোয়ার, ৪টি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের তৈরি কুড়াল এবং একটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জেডএম

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড শ্রীপুরের ৩ গ্রাম

সাভারে বিএনপি নেতার স্মরণে মিলাদ ও দোয়া

সোনারগাঁ হাসপাতালে এমপির ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান

পাকুন্দিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু

চাঁদাবাজিসহ ১৭ মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

২৭ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাজারে আসতে শুরু করেছে সোনারগাঁয়ের রসালো লিচু

কাজ মিললে ভাত, না মিললে অনাহার