হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গী পূর্ব থানা এনসিপি কমিটির আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টঙ্গী পূর্ব থানার ২৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. কামাল হোসেনকে আহ্বায়ক এবং মো. মঈন আহাম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার রাতে জাতীয় নাগরিক পার্টি গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক হোসাইন আল মামুন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিমের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ছয় মাস মেয়াদি এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদ রানা। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রাশেদুল ইসলাম রাব্বি, নাসিম তালুকদার ও মো. মোশারফকে। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. রাসেল আহম্মেদ।

যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন আবু বক্কর সিদ্দিক আসিফ, মো. নাসির ও আরিফ হাওলাদার। কমিটিতে আরও একজন সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক এবং ১২ জন সদস্য রাখা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর মহানগর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম বলেন, দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করতে টঙ্গী পূর্ব থানার এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন কমিটির নেতাকর্মীরা মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত করা, নতুন সদস্য সংগ্রহ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

নরসিংদীতে সাংবাদিককে মারধরের অভিযোগে যুবদল নেতাকে শোকজ

টঙ্গী থেকে নিখোঁজ তিন শিশু বরিশাল থেকে উদ্ধার

নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

কালিয়াকৈরে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের চাপায় রিকশাচালক নিহত

পল্লী চিকিৎসক হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

মধুখালীতে চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

ফতুল্লায় পোশাক কারখানা থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে পাইপগান ও কার্তুজের খোসাসহ যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার