হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে জামায়াত নেতার ওপর হামলা, শিবিরের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন জামায়াত আমির লোকমান কবিরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার রাতে নরসিংদী প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে ভেলানগর জেলখানা মোড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের একই স্থানে গিয়ে বক্তব্য দেন শিবির নেতারা।

তারা বলেন, নজরপুর ইউনিয়নে কম্বল বিতরণ করে রেড ক্রিসেন্ট ইউনিট। এ সময় ছিন্নমূল অনেকেই বঞ্চিত হওয়ায় প্রতিবাদ করেন নজরপুর ইউনিয়ন ছাত্রশিবিবের সভাপতি তানভীর আহমেদ, সেক্রেটারি মেহেদী হাসান শুভসহ অন্যরা। পরে সেখানে গেলে জামায়াত নেতা লোকমানের ওপর হামলা চালান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার ও তার সহযোগীরা। এরই প্রতিবাদে রাত ৮টায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রশিবিরের জেলা ও স্থানীয় শাখার সদস্যরা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান শিবির নেতারা।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী