হোম > সারা দেশ > ঢাকা

জামায়াতের উদ্যোগে বিনামূল্যে ১০ হাজার মানুষের চিকিৎসাসেবা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরে নড়িয়া উপজেলায় স্বাস্থ্যসেবাকে আরো সহজলভ্য করতে আয়োজন করা হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার সকালে ভোজেশ্বর ইউনিয়নের উদ্যোগে বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন।

ডা. মাহমুদ হোসেন জানান, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিকস, গাইনি, ডেন্টাল ও শিশুরোগ—মোট ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনভর প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করছেন। শুধু চিকিৎসাই নয়, বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতেও জনগণের সঙ্গে সরাসরি কথা বলছেন তারা।

তিনি আরো জানান, গত এক বছরে ১০ হাজারের বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন। আগামীতে এ কার্যক্রম আরো বড় পরিসরে অব্যাহত থাকবে।

এ দিন সেবা নিতে আসা কয়েকজন সাধারণ মানুষের মুখে ছিল সন্তুষ্টির হাসি।

এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা ক্যাম্পটি ঘিরে সার্বিক সহযোগিতা করেন। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ক্যাম্পে রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো—যা স্বাস্থ্যসেবায় জনগণের আগ্রহ ও প্রয়োজনীয়তার স্পষ্ট প্রতিফলন।

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

ভালোবাসার টানে দুবাই থেকে জাজিরায়, আজ বিয়ে সলেমান-সুবর্ণার

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

মাদারীপুরে সংঘর্ষে আহত ১৫, লুটপাট-ককটেল বিস্ফোরণ