হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

ঘন কুয়াশা কেটে যাওয়ায় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৫ ঘণ্টা পর আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে ভোর পৌনে ৬টা থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায় বেলা পৌনে ১১টার দিকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে।

দীর্ঘ ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজট স্বাভাবিক হতে শুরু করেছে। এতে যানবাহন চালক-সহকারী এবং যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল

নদীতে পিলারের পাশেই ভাঙন, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: এমপি খোকন তালুকদার

চরাঞ্চলের শিক্ষার্থীদের নৌকায় পারাপারে বাড়ছে ঝুঁকি