হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সদরের পালপাড়া এলাকার কেশব কর্মকার (৪৬) নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা সদরের স্বর্ণ ব্যবসায়ী ভানু কর্মকারের ছেলে কেশব কর্মকার নিজেও স্বর্ণের ব্যবসা করে আসছিলেন। ব্যবসা করতে এসে নানাভাবে ঋণে জর্জরিত হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি।

পাওনা টাকা ফেরত দিতে না পেরে গত ১৮ মার্চ কেশব কর্মকার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ১০ দিন পর কেশব কর্মকার গতকাল সেখানে মারা যান।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন