হোম > সারা দেশ > ঢাকা

অপারেশন ডেভিল হান্ট, টঙ্গীতে গ্রেপ্তার ১৮

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে অপারেশন ডেভিল হান্টে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সারা রাত টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

পূর্ব থানায় গ্রেপ্তারকৃতরা হলেন নূর আলম (২৮), আব্দুর রহিম (৩৮), মোজাম্মেল হক (৫৫), মো. আওলাদ (৪৫), বাদল (৩৫), মো. স্বপন (৩৫), গিয়াস উদ্দিন (৪৪), মো. রুবেল (৩৫), আব্দুল মমিন (৩০), মো. সিরাজুল ইসলাম (৪৬), মো. সেলিম পাঠান (৫০)।

পশ্চিম থানায় গ্রেপ্তারকৃতরা হলেন আমিনুল ইসলাম ওরফে খোকা (৩৮), মো. এলেম মিয়া (৫৩), মো. শফিকুল ইসলাম ভুট্টু (৪৮), মো. ওয়ালীউল্যাহ (২৭), আসিফ (২৪), মো. হাবীব (৪৪), ইয়াসিন আরাফাত (৩৯) ও মো. বাবু (২৮)।

পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন বলেন, দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর