হোম > সারা দেশ > ঢাকা

দুই ভাইকে হত্যায় আপন চাচাসহ গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দুই ভাইকে হত্যায় আপন চাচাসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলায় সব মিলিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাপমারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাচা আব্দুল আউয়াল (৭০), তার মেয়ে শাহানাজ বেগম (৩২) ও বরিশালের বাকেরগঞ্জ থানার তবিরকাঠি এলাকার অহেদ শিকদারের ছেলে শিপন শিকদার (৩৫)। দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক প্রেস নোটে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার (২ নভেম্বর) সকালে নিহতদের মা জোসনা বেগম ১১ জনের নামে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি শিপন (২৫) কে নরসিংদী শহরের আল্লাহু চত্ত্বর এলাকা থেকে এবং ঘটনার দিনই ঘটনাস্থল থেকে নিহতদের চাচি শরীফা বেগম (৫২), চাচাতো বোন আরজিনা (২২),আসমা আক্তার (১৫) কে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, ১ নভেম্বর (শনিবার) সকাল ১১টার দিকে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্বের জেরে চাচা আউয়াল মিয়া ও তার লোকদের হামলায় শাকিল (২২) ও হরুন আলী ওরফে হুরা (২৬) নিহত হয়।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর