হোম > সারা দেশ > ঢাকা

৪৭ বছর পর বিএনপির গাজীপুর-৩ আসন পুনরুদ্ধার

চিকিৎসক থেকে সংসদে যাত্রা

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

ছবি: আমার দেশ

সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (আসন নং ১৯৬) ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে ৪৭ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

তার এ বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী পর আসনটি পুনরুদ্ধার করল বিএনপি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মোহাম্মদ এহসানুল হক (রিকশা প্রতীক) পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৯৭৯ সালে এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন বিএনপির তৎকালীন কোষাধ্যক্ষ ও কালিয়াকৈর উপজেলার বাসিন্দা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। এরপর দীর্ঘ ৪৭ বছর এ আসনে বিএনপির কোনো প্রার্থী বিজয়ী হতে পারেননি। মাঝের সময়ে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থীরা আসনটি ধরে রাখেন।

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী