হোম > সারা দেশ > ঢাকা

বাবার গাড়ির নিচে চাপা পড়ে সন্তানের নিহত

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার গাড়ির নিচে চাপা পড়ে মাহিন (৫) নামের এক শিশু মর্মান্তিকভাবে নিহত হয়েছে।

শনিবার উপজেলার গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, মাহিনের বাবা মুসা শেখ প্রতিদিনের ন্যায় ‘খেক্কর গাড়ি’ নিয়ে সকালে বের হয়ে দুপুরে খাবার জন্য বাড়িতে আসছিল গাড়ির শব্দ শুনে মাহিন দৌড়ে বাবার কাছে যাওয়ার সময় পাশের বেড়ায় ধাক্কা লেগে গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সন্তানের করুন মৃত্যুতে শোকে মুসা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর আমার দেশকে বলেন, মুসা প্রতিদিন সকালে গাড়ি নিয়ে বের হবার সময় তার ছেলে মাহিনসহ বাড়ির কয়েকটি শিশু মুসার গাড়িতে চড়ে রাস্তায় এসে নেমে যায়। আবার দুপুরে মুসা বাড়িতে আসার সময় ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসতো। মাহিন তার গাড়ির শব্দ শুনলেই দৌড়ে ছুটে আসতো। আজও মাহিন তার বাবার গাড়ির শব্দ শুনে বাবার কাছে ছুটে যাচ্ছিলো কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার বাবার গাড়ির নিচে পড়েই তার প্রাণ গেলো।

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএস

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড