হোম > সারা দেশ > ঢাকা

মানবিক রাষ্ট্র গঠনে দেশের জন্য কাজ করার আহ্বান: বস্ত্র প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

ছবি: আমার দেশ

মানবিক রাষ্ট্র গঠনে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব -কুলিয়ারচর) সংসদীয় আসনের এমপি শরিফুল আলম।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ কায়েমে ওয়াদাবদ্ধ। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, লাখো শহীদের আত্মত্যাগ আর নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানবিক রাষ্ট্র গঠনে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি।

কুলিয়ারচর থানার মাঠে আয়োজিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী পৌর শহরের থানা রোড এলাকায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

পরে দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন এবং তাদের হাতে উপহার তুলে দেন।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল