হোম > সারা দেশ > ঢাকা

ভাড়া নিয়ে কথা কাটাকাটি, প্রাণ গেল বাসযাত্রীর

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

তাকওয়া বাসের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটির সময় চাকার নিচে চাপা পড়ে লিটন মিয়া (৩৫) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। নিহত লিটন মিয়া গাজীপুরের জয়দেবপুরের সিরির চালা এলাকার দুলাল মিয়ার ছেলে।

সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গাজীপুরের শ্রীপুরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সিরির চালা গ্রামের দুলাল মিয়ার ছেলে লিটন মিয়া (৩৫) তাকওয়া বাসের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটি করছিলেন। এ সময় হঠাৎ করে বাসটি চলতে শুরু করলে তিনি বাসের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মারা যান।

শ্রীপুর হাইওয়ে থানার সার্জন আরিফ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া