হোম > সারা দেশ > ঢাকা

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়

প্রতিমন্ত্রী শরীফুল আলম

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের জন্য মাসিক ভাতা এবং নারীদের জন্য স্বল্পসুদে ঋণ সুবিধা চালু করা হয়েছে। এছাড়া কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে নানা ঋণ সহায়তা, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

রোববার দুপুরে ভৈরবে সরকারি চাকুরিজীবী অ্যাসোসিয়েশনের আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, অতীত নিয়ে না ভেবে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবায় অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সংগঠনের সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডর কর অঞ্চল-১০, যশোরের কর কমিশনার মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টর বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন বাদল এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।

মাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শফিউল্লাহ তপন।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিকুর রহমান এবং হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা: মোখলেছুর রহমানসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে সরকারের বিভিন্ন বিভাগে পদোন্নতিপ্রাপ্ত ও অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে, থেমে থেমে চলছে গাড়ি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, থেমে থেমে চলছে গাড়ি

সিংগাইরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

সদরপুরে বজ্রপাতে ১ বৃদ্ধ নিহত

গরু কিনে ফেরার পথে গরুসহ ট্রাকচালক-দালাল উধাও

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ১২ জনের পরিচয় সনাক্ত

মুুন্সীগঞ্জে বজ্রপাতে জাহাজ শ্রমিকের মৃত্যু

চন্দ্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ