হোম > সারা দেশ > ঢাকা

‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমার দেশ পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় ও শহর বিএনপির সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পাঠক মেলার আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- ডক্টর অ্যাসো: অব বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, এনডিএফ জেলা শাখার সাধারণ ডা. মোহাম্মদ সুজন শরীফ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ভূইয়া, বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতির জেলা শাখার সহ-সভাপতি মো. জামাল হোসেন, মুন্সীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম বায়জিদ, বাংলাদেশ প্রতিদিনের মো. জসিম উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান মুন্সীগঞ্জ আদর্শ মাদরাসার প্রভাষক হাফিজুর রহমান, নাগরিক টিভি প্রতিনিধি মো. জুয়েল রানা, দৈনিক বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি মো. নাজির হোসেন, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মমিন বিশ্বাস, ভোরের সময় প্রতিনিধি শামসুল হুদা হিটু, দৈনিক জনতার নাছিমা আক্তার, দৈনিক খবরপত্রের মো. হুমায়ুন কবির সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা, ফ্যাসিবাদের দোসর ও দেশের সম্পদ লুণ্ঠনকারী মোস্তফা কামালকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি প্রদান এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার না হলে পরবর্তীতে মেঘনা গ্রুপের পণ্য বয়কট করার আন্দোলন শুরু হবে বলে মানববন্ধনে জানান বক্তারা।

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি

গেম খেলার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে নিপীড়ন, গ্রেপ্তার ১