হোম > সারা দেশ > ঢাকা

ফেসবুকে হাসিনাপুত্রের পোস্ট, প্রতিবাদ এনসিপি নেতার

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে সদরে যৌথ বাহিনীর অভিযানে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক মুখপাত্র ও সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক তুষার সব্যসাচীর পিতা মিলন সব্যসাচীকে একটি বাড়ি থেকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করে একটি পোস্ট দেয়। এর জেরে ২৭ জুলাই রাতে জেলার এই এনসিপির এই নেতা মাদারীপুরে

কর্মরত গণমাধ্যম কর্মীদের কাছে সজীব ওয়াজেদ জয়ের পোস্ট নিয়ে প্রতিবাদ করেন।

তুষার সব্যসাচী বলেন, ‘আমার পিতা প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে চাকরি করেছেন। সে একজন কবি, সাহিত্যিক ও গবেষক। তিনি ১৮ জুলাই থেকে তার পারিবারিক বাড়ি সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসীতে যায়। যেখানে তার পৈতৃক সম্পত্তি নিয়ে তার বড় ভাই শাহা মাতুব্বরের সাথে মনোমালিন্য হওয়ায় এক আত্মীয়ের বাড়িতে রাতযাপন করেন। সেখান থেকে গত ২৫ জুলাই সকালে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাকেসহ ৬ জনকে আটক করে। এ ঘটনায় আমার পিতা কোনোভাবেই জড়িত নয়।

এ ঘটনা নিয়ে গণমাধ্যমে পলাতক শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আমাকে ও আমার পিতাকে নিয়ে তার ভেরিফায়েড পেইজে বাজে সমালোচনা করে একটি পোস্ট দেয়, যেটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া।’

তুষার আরো বলেন, ‘তদন্তে আমার পিতা দোষী হলে দুঃখ নেই। স্বৈরাচারী হাসিনার পুত্র আমি এনসিপি ও বৈষম্যবিরোধী নেতা বলে আমাদের ছোট করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। প্রকৃত ঘটনা তুলে ধরার জন্যে গণমাধ্যমকে অনুরোধ করছি।’

‘জয়ের পোস্ট দেয়াই প্রমাণ করে এ ঘটনায় আমরা রাজনীতির শিকার। মাদারীপুরের কিছু লোক আমাদের পিছনে উঠেপড়ে লেগেছে। এর সঠিক সমাধান চাই’- বলেন তুষার।

উল্লেখ্য, গত ২৫ জুলাই যৌথ বাহিনী সদর উপজেলার ঘুনসি থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। তারা এখন জেল হাজতে রয়েছে।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি