হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

নিহত সহকারী শিক্ষা অফিসার রাজু ইসলাম। ছবি: আমার দেশ

ফরিদপুরের ভাঙ্গায় শেখ রাজু ইসলাম নামে জনৈক শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পৌর সদরের কোর্টপাড়সংলগ্ন মাতৃকুঞ্জের ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজু ইসলাম পৌরসভার কোর্টপাড়ের অ্যাডভোকেট ইকরাম আলী ফকিরের ফ্ল্যাট বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষা অফিসার রাজু ইসলামের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মৌতলায়। ভাঙ্গায় স্ত্রীর চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে তিনি স্ত্রী-সন্তান নিয়ে কোর্টপাড়ের মাতৃকুঞ্জ ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি গোপালগঞ্জ সদরের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং স্ত্রী হ্যাপী আক্তার ভাঙ্গা পৌর এলাকার আতাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা।

শনিবার সকালে পারিবারিক কলহের পর শিক্ষিকা হ্যাপী আক্তার তার মা, সন্তান ও স্বামীকে বাসায় রেখে বিদ্যালয়ে চলে যান। সরকারি ছুটি থাকায় রাজু ইসলাম নিজের শয়নকক্ষে একা ছিলেন। বেলা ৩টার দিকে তাদের শিশুকন্যা রুমে প্রবেশ করে। এ সময় ফ্যানের হুকের সঙ্গে বাবাকে ঝুলতে দেখে শিশুকন্যা চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে আত্মীয়স্বজন ছুটে আসেন এবং ফ্যানের সঙ্গে শেখ রাজু ইসলামকে ঝুলে থাকতে দেখেন। ঝুলন্ত লাশ নিচে নামিয়ে আনেন স্বজনেরা। পরে খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে থানায় নিয়ে আসে।

ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. হাবিব জানান, নিহতর পরিবারের সদস্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল