হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

স্টাফ রিপোর্টার, সাভার

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন।

রোববার বিকেলে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন জামগড়া-বাগবাড়ি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কাপ্তান মিয়াকে উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

আহত কাপ্তান হবিগঞ্জ জেলার ডালিমের ছেলে। তিনি জামগড়া চৌরাস্তা এলাকার আলমগীর চৌধুরীর বাড়িতে ভাড়া থেকে একটি দোকানে কাজ করতেন। আহত অপরজনের নাম শেখ আবু জাফর। তিনি নড়াইলের লোহাগাড়া উপজেলার লোহাগড়া গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানা থেকে ঝুটের মালবোঝাই ট্রাক বের হয়। এ সময় ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল নেতা শরীফ চৌধুরীর সমর্থকদের সঙ্গে যুবলীগ নেতা রনি গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় ছয় রাউন্ড গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। এতে দুজন আহত হন।

আশুলিয়া থানার ওসি নুর আলম সিদ্দিক বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন