হোম > সারা দেশ > ঢাকা

ভাষা সৈনিক সামসুল ইসলাম হায়দার আর নেই

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ভাষা সৈনিক শতবর্ষী সামসুল ইসলাম হায়দার আর নেই। শুক্রবার দিবাগত রাত ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দুপুর ২টায় ষাইটকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তিনি উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন গ্রামের বাসিন্দা। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের একজন সৈনিক ছিলেন। এছাড়াও তিনি উপজেলার পুলেরঘাটে অবস্থিত কালিয়াচাপড়া চিনিকল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যমুনার গ্রাসে শিবালয়ের বিশাল মাদরাসা

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম

কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিএনপি নেতা, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে হাওরে আবার ডাকাতি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত