হোম > সারা দেশ > ঢাকা

এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস, বইছে সমালোচনার ঝড়

জেলা প্রতিনিধি, মাদারীপুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুর রহিমকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর মাদারীপুর জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। তিনি এনসিপি মাদারীপুর জেলার কার্যকরী সদস্য।

ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় তাকে।

প্রথমে আবদুর রহিম দাবি করেন, নারীটি তার স্ত্রী। তবে পরে তিনি স্বীকার করেন, ভিডিওতে থাকা নারী তার স্ত্রী নন। এ সময় তিনি ভুল হয়েছে উল্লেখ করে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর জেলা বিএনপি ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবদুর রহিমের আচরণের নিন্দা জানান।

দলীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলা কমিটি কেন্দ্রীয় নেতৃত্বকে মৌখিকভাবে জানিয়েছে। তবে এখনো কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়নি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব মাসুব বিল্লাহ বলেন, ‘একদিকে ব্যক্তিগত গোপনীয়তা ফাঁস হওয়া হতাশাজনক, অন্যদিকে কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে অসামাজিক আচরণও কাম্য নয়।’

এনসিপির মাদারীপুর জেলা শাখার নেতারা এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

আবদুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর