হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় এমপির হস্তক্ষেপে চার গ্রামের বিবাদ মীমাংসা

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফুটবল খেলার মাইকিং প্রচারণা নিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চার গ্রামের বিবাদ মীমাংসা করে দিলেন এমপি শহিদুল ইসলাম খান বাবুল। এসময় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সংঘর্ষে ব্যবহৃত সরঞ্জাম।

মঙ্গলবার বিকেলে উপজেলার হামিরদী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত শালিস বৈঠকে দীর্ঘদিনের গ্রাম্য কোন্দলের সমাধান করা হয়।

ইউপি চেয়ারম্যান খোকন মিয়ার সভাপতিত্বে শালিস বৈঠকে সিদ্ধান্ত হয় ভবিষ্যতে দেশীয় অস্ত্র নিয়ে কোন পক্ষই শক্তির মহড়া দেখিয়ে সংঘর্ষে লিপ্ত হবেন না। বিবাদমান বাবর আলী ও সাধু গ্রুপ এমন অঙ্গীকার নিয়ে সংসদ সদস্যর হাতে ফুলের তোড়া তুলে দেন।

এসময় মুনসুরাবাদ, খাপুড়া, মাঝি কান্দা ও সিঙ্গারিয়া গ্রামের শত শত মানুষ সংসদ সদস্যর সামনে দেশীয় অস্ত্র, ঢাল, রামদা, চাইনিজ কুড়াল জমা দেন। পরে পুলিশ ও জনপ্রতিনিধির উপস্থিতিতে এগুলো পুড়িয়ে দেয়া হয়।

উল্লেখ্য, গত শুক্রবার ও শনিবার চার গ্রামের সংঘর্ষে দুই শতাধিক আহত হন। এসময় দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। এঘটনায় একজন পুলিশ সদস্য আহত হওয়ায় পুলিশ বাদী একটি মামলা হয়েছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল