হোম > সারা দেশ > ঢাকা

প্রতিহিংসা নয়, নতুনত্বের রাজনীতি দেখতে চাই: মাদারীপুরে এমপি হানজালা

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

ছবি: আমার দেশ

বিএনপিকে তাদের কর্মীরাই ডোবাবে; আমার চুপ থাকাকে দুর্বলতা ভাবলে আপনারা ভুলের মধ্যে  আছেন; প্রতিহিংসার নয়, নতুনত্বের রাজনীতি চাই— বলে মন্তব্য করেছেন মাদারীপুর-১ শিবচর আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি ১১ দলীয় জোট থেকে মাদারীপুর-১ শিবচর আসনের বিজয়ী প্রার্থী। তিনি শিবচর উপজেলায় কুয়েত রিলিফ সোসাইটির তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন।

শুক্রবার (১৩ মার্চ) শিবচর উপজেলার ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানের কুয়েত রিলিফ সোসাইটির তত্ত্বাবধানে এবং  বাংলাদেশ  উন্নয়ন  সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১দলীয় জোটের মনোনীত স্থানীয় সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

এ সময় তিনি এ আসন থেকে বিএনপির পরাজিত প্রার্থীর বিভিন্ন সভা-সমাবেশে আক্রমণাত্মক বক্তব্যের বিষয় উল্লেখ করে বলেন, ‘আপনাদের কর্মীরাই আপনাদের ডোবাবে। এ দেশের মানুষ কোনো চাঁদাবাজি পছন্দ করে না। আমার চুপ থাকাকে দুর্বলতা ভাবলে আপনারা ভুলের মধ্যে আছেন।

আমি প্রতিহিংসার রাজনীতি নয়, নতুনত্বের রাজনীতি দেখতে চাই। বিভিন্ন সময়ে আপনারা আমার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়াচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি হানজালা বিএনপিকে খোঁচাখুঁচি করলে আপনারা এ দেশে থাকতে পারবেন না।’

এ সময় তিনি আরো বলেন, ‘আমরা কোনো নেতা নিয়ে চলিনি, আমরা সাধারণ কর্মী নিয়ে নির্বাচনে বিজয় লাভ করেছি। আমি শিবচরে ৩৫ বছরের আধিপত্যের রাজনীতি ভেঙে দিয়েছি। এ বিজয় কোনো টাকা-পয়সার মাধ্যমেই অর্জন করা যায়নি, আপনাদের ভালোবাসার মাধ্যমেই এ বিজয় অর্জন হয়েছে। আমাকে পরাজিত করার জন্য সব বড় দল একত্রিত হয়েছিল, কিন্তু আপনাদের ভালোবাসায় আমি বিজয় অর্জন করেছি।’

ইফতার  ও দোয়া মাহফিলে জোটের অন্যান্য নেতাদের মধ্যেই উপস্থিত ছিলেন হাজি শরীয়তুল্লাহর (রহ) সপ্তম পুরুষ মাও. জিয়াউদ্দিন আহমাদ ত্বহা, বাংলাদেশ জামায়েতে ইসলামীর পৌরসভার আমির বেলায়েত হোসেন প্রমুখ।

ইউএনওকে ফুল দিলো চার্জশিটভুক্ত আসামি ও আ.লীগ নেতারা, এলাকায় ক্ষোভ

ডাসারে ভিজিডির ৪২২ বস্তা চালসহ ট্রাক জব্দ

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১

মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু

নড়িয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

সিংড়ায় মাদক-জুয়া-চুরি রোধে কঠোর অবস্থানে প্রশাসন

‘কষ্ট করে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হইতেছে’

তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ ফসলের মাঠ, দিশেহারা কৃষক