হোম > সারা দেশ > ঢাকা

বাজি ফোটানো কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যা

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

মাদারীপুরে বাজি ফোটানো কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাখালহাটি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার দুপু‌রে লাশ ম‌র্গে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজন ও এলাকাবাসী জানায়, গত ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে গ্রামের কয়েকজন শিশু বাজি ফোটাচ্ছিল। এ সময় বাজির ফুলকি গিয়ে পড়ে প্রতিবেশী মন্টু শিকদারের স্ত্রী অমৃতি শিকদারের কাপড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্য সুব্রত শিকদারের স্ত্রী বনানী শিকদার (৩৫) এর সাথে প্রতিবেশীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিবেশী মন্টু শিকদার (৬০) উত্তেজিত হয়ে হালচাষের লাঠি দিয়ে বনানীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বনানীকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।

পরে অবস্থার অবনতি হলে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীনদী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ব‌লেন, এ ঘটনায় নিহ‌তের স্বামী বা‌দি হ‌য়ে মামলা ক‌রেন। প‌রে তিনজন‌কে গ্রেপ্তার করা হয়। বা‌কি আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

বাদাম ব্যবসায়ীদের ৩৫ লাখ টাকা লুট, শীর্ষ নৌ ডাকাত গ্রেপ্তার

কটিয়াদীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন

রায়পুরায় দোকান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকের সুশাসন ও স্থিতিশীলতার দাবিতে মানববন্ধন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

অভিযানে গিয়ে আ.লীগ নেতাকর্মীদের হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪

নরসিংদীতে নিজ প্রতিষ্ঠানের ভেতরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রামিসার হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তব্ধ করেছে: জামায়াত এমপি নীলু

শিক্ষানুরাগী হুমায়ুন কবীর শিকদারের ৩১তম মৃত্যুবার্ষিকী