হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

জেলা প্রতিনিধি, মাদারীপুর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় ভুরঘাটা মজিদবাড়ি সংলগ্ন বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালকিনি সড়ক প্রদক্ষিণ করে কাঁচাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে কালকিনি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ মানসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মাদারীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ এনায়েত হোসেন, জাকির হোসেন মোল্লা, মেজবাহ উদ্দিন সরদার, আরমান হোসেন, বিল্লাল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে মেধা, সততা ও দেশপ্রেমের ভিত্তিতে আদর্শ ছাত্র সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও সামষ্টিক ভোজ অনুষ্ঠিত

সংবিধানের দোহাই দিয়ে সংবিধান মানছে না বিএনপি: নাহিদ ইসলাম

মাদক কারবারিকে ‘চিল্লায়’ পাঠালেন এমপি

মানিকগঞ্জে নৃশংস হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৩

রাজৈরে পৃথক স্থানে দুই ঝুলন্ত লাশ উদ্ধার

ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের বাড়ি গাইবান্ধায়, এলাকাজুড়ে শোক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, যান চলাচলে ধীরগতি

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: পন্টুন সরিয়ে উদ্ধার অভিযান শুরু

শিবচরের হাইওয়ে বাসস্ট্যান্ডে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণে আহত ৩

ভাওয়ালে মহাসড়কের বিভাজকে ফুলের সৌন্দর্যে মুগ্ধ যাত্রী-পথচারী